News Flash

  • Home
  • দিনের খবর
  • সোমবার উত্তর প্রদেশে ১৪ হাজার প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী
Image

সোমবার উত্তর প্রদেশে ১৪ হাজার প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

লখনউ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার ১৯ ফেব্রুয়ারি ১০ লক্ষ কোটি টাকার ১৪ হাজার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার যোগী আদিত্যনাথ সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কারণ সোমবারই উত্তর প্রদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার সংকল্প বাস্তবায়িত হতে চলেছে। আর এই সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের (জেবিসি ৪.০) মাধ্যমে রাজ্য জুড়ে ১০ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ১৪ হাজারেরও বেশি প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি উত্তর প্রদেশ রাজ্যে প্রায় ৩৪ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনাও খুলে যাবে। প্রধানমন্ত্রী আগামীকাল যোগীর সঙ্গে আয়োজিত প্রদর্শনীও পর্যবেক্ষণ করতে যাবেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী এইসব প্রকল্পের জন্য উত্তর প্রদেশবাসীকে শুভেচ্ছাও জানাবেন।

গত বছর, ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্লোবাল ইনভেস্টর সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রায় এক বছর পরে, ১৯-২১ ফেব্রুয়ারির মধ্যে গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান ৪.০ আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী সহ সমস্ত ভিআইপি অংশগ্রহণ করবেন। ২২ জানুয়ারী অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর, যোগী সরকারের জন্য এটি আরেকটি বড় সুযোগ। এখন সারা বিশ্বের চোখ থাকবে উত্তর প্রদেশের দিকে।

উত্তর প্রদেশ রাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় এবং মুখ্যমন্ত্রী যোগীর নেতৃত্বে এই প্রকল্পগুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top