News Flash

  • Home
  • দেশ
  • দেশের যুব সমাজ ও কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে : রাহুল গান্ধী
Image

দেশের যুব সমাজ ও কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে : রাহুল গান্ধী

গোড্ডা, ৩ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, দেশের যুবসমাজ ও কৃষকদের প্রতি অন্যায় ও অবিচার করা হচ্ছে। ”ভারত জোড়ো ন্যায় যাত্রা” চলাকালীন রাহুল গান্ধী শনিবার ঝাড়খণ্ডের গোড্ডায় বক্তব্য রাখেন। তিনি বলেছেন, “এই যাত্রার উদ্দেশ্য হল তাঁরা (বিজেপি) ঘৃণা ছড়াচ্ছে… আমরা এর বিরুদ্ধে। আমরা সকলকে ঐক্যবদ্ধ করতে এসেছি… সারা দেশে দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর প্রতি অবিচার করা হচ্ছে। যুবসমাজ, কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে।””

আদানির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেছেন, “ভারতে ”আদানি” নামটা নিলে জনসাধারণ এক সেকেন্ডেই বুঝতে পারে, নরেন্দ্র মোদী তাঁর মূলধন। আমরা ল্যান্ড ট্রাইব্যুনাল বিল এনেছি… প্রধানমন্ত্রী মোদী ল্যান্ড ট্রাইব্যুনাল বিল বাতিল করেছেন… সবার সঙ্গে অবিচার করা হচ্ছে, আর আদানির জন্য ন্যায়বিচার। আর বাকিদের প্রতি অবিচার করা হচ্ছে।”

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top