ম্যানচেস্টার, ২ ফেব্রুয়ারি (হি.স.): উলভারহ্যাম্পটনের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। দুই ম্যাচ পর জয়ের জয়ের দেখা পেল তারা। ম্যাচের বাইশ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে দু’দুবার বল পাঠিয়েও জয় নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের।ম্যাচ অমীমাংসিত চলছে ম্যাচ শেষের তখন বাকি আর মিনিট দুয়েক।
সেই সময়ে নিজেকে মেলে ধরলেন মাইনো।ম্যান ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার দারুণ নৈপুণ্যে দুজনকে কাটিয়ে কোনাকুনি শটে বল পাঠালেন জালে। জয়ের আনন্দে ফেটে পড়ল ইউনাইটেড। ২২ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে টেন হাগের দল। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে ১১ নম্বরে উলভারহ্যাম্পটন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ৪৬ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।



















