News Flash

  • Home
  • খেলা
  • ক্ষুদিরাম স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান
Image

ক্ষুদিরাম স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার জেইল রোডস্থিত ক্ষুদিরাম বসু ইংরেজী মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আসরে মোট একুশটি ইভেন্টের প্রতিযোগিতা হয়। বিভিন্ন বিভাগে ১০০মি.  জাম্প, ৬০মি. সাটেল দৌড়, ৪×১০০মি. রিলে , অবিভাবিকা ও শিক্ষিকাদের মিউজিকাল বল হস্তান্তর, আরও অনেক আকর্ষণীয় ইভেন্ট ছিল। মার্চপাস্টের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তাছাড়া সকল খেলোয়াড়দের পক্ষে শপথ বাক্য পাঠ করে মোনালিসা সিনহা। ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য্য, সমাজ সেবী চন্দ্রশেখর দেব ও পরিমল দেবনাথ।

শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন উপস্থিত অথিতিরা। বিদ্যালয়ের শারীর শিক্ষিকার নেতৃত্বে ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন আমন্ত্রিত শারীর শিক্ষক প্রনব অখণ্ড ও সহযোগী হিসেবে হেমলতা দেব্বর্মা, তাপসী দেব্বর্মা ও বিদলায়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন । এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহনকারী ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের অধ্যক্ষ সমীর রঞ্জন দাস।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top