News Flash

  • Home
  • Uncategorized
  • হেমন্ত সোরেনের গাড়ি বাজেয়াপ্ত করল ইডি
Image

হেমন্ত সোরেনের গাড়ি বাজেয়াপ্ত করল ইডি

রাঁচি, ৩০ জানুয়ারি (হি. স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে সোমবার দিনভোর ইডি-র তল্লাশির পরেও রাত পর্যন্ত তাঁর দেখা মেলেনি । মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে এবং বিমানবন্দরেও অপেক্ষা করেও তাঁর দেখা পাননি ইডি আধিকারিকেরা। অবশেষে মুখ্যমন্ত্রীর গাড়ি বাজেয়াপ্ত কর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ি থেকে বহু নথি পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অভিযোগ, তাঁর বিএমডব্লু গাড়িটি বেআইনি টাকায় কেনা বলে । তাই সোমবার রাতেই গাড়িটি বাজেয়াপ্ত করে ইডি। তারপর মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রী সোরেনের বাড়ির বাইরে তাঁর জন্য অপেক্ষা করেন তদন্তকারীরা। কিন্তু, সোরেনের দেখা মেলেনি। যদিও এটা ‘রাজনৈতিক হিংসার ফল’ এবং এখনও হাজিরা দেওয়ার সময় পেরোয়নি বলে পরে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অফিস থেকে ইডি অফিসে ইমেল পাঠানো হয়।

ইমেলে ইডি-র কার্যকলাপের তীব্র নিন্দা করে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি তাঁর বয়ান রেকর্ড করার জন্য ডাকা হয়েছে। এখনও সেই সময় আসেনি। তার আগে রাজনৈতিক কারণেই ইডি-র এই তল্লাশি অভিযান বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত অবশ্য আগামী ৩১ জানুয়ারি পুনরায় বয়ান দিতে রাজি হয়েছেন হেমন্ত সোরেন। তবে দুপুর ১টায় তাঁর বাড়িতে তাঁর বয়ান দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে গত ২০ জানুয়ারি ৭ ঘণ্টা ধরে তাঁর যে বয়ান রেকর্ড করা হয়েছিল, সেটা সংরক্ষণ করে রাখার অনুরোধ জানিয়েছেন এবং সেটা আদালতে প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন জেএমএম নেতা।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলাতেই হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। এর আগে গত ২০ জানুয়ারি দীর্ঘ ৭ ঘণ্টা ধরে তাঁর জবানবন্দি রেকর্ড করে ইডি। এরপর গত ২৭ জানুয়ারি ফের সোরেনকে তলব করা হলে তিনি হাজিরা এড়িয়ে যান। তারপর আগামী ২৯ জানুয়ারি ও ৩১ জানুয়ারি হেনন্ত সোরেনকে ফের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ডের শাসনভার হেমন্ত সোরেনের স্ত্রী গ্রহণ করবেন বলে ফের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top