News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের ছাতরপুরে ট্রাক্টর-ট্রলি থেকে পড়ে গিয়ে মৃত দুই, আহত ২০
Image

মধ্যপ্রদেশের ছাতরপুরে ট্রাক্টর-ট্রলি থেকে পড়ে গিয়ে মৃত দুই, আহত ২০

ছাতরপুর, ২৯ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় ট্রাক্টর-ট্রলি থেকে পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। সোমবার দুপুরের এই দুর্ঘটনার খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বিজাওয়ার-বাজনা সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। এএসপি বিক্রম সিং জানিয়েছেন, জুঝারপুর গ্রামে একটি পরিবার নতুন ট্রাক্টর-ট্রলি কিনেছিল। সেই ট্রাক্টরে করে পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা একসঙ্গে মিলে একটি মন্দিরে যাচ্ছিলেন। মন্দির যাওয়ার পথে ট্রাক্টরটি একটি মোটর সাইকেলকে বাঁচানোর চেষ্টা করলে গাড়ি থেকে কয়েকজন পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ১৪ ও ২০ বছর বয়সী দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোট ২০ জন যাত্রী। তাদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top