News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দেশমত সিজিওতে গেলেন না শাহজাহান বা তাঁর কোনও প্রতিনিধি
Image

নির্দেশমত সিজিওতে গেলেন না শাহজাহান বা তাঁর কোনও প্রতিনিধি

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): সোমবার, সন্দেশখালি-কাণ্ডের ২৪ দিন পর শেখ শাহজাহানকে প্রকাশ্যে দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। তবে সোমবার সকালে ইডির দেওয়া সময়সীমা পেরোলেও কলকাতায় তদন্তকারী সংস্থাটির দফতর সিজিও কমপ্লেক্সে যাননি শাহজাহান।

গত বুধবার সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে গিয়ে নোটিস টাঙিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাতে বলা হয়েছিল ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে হবে।

দু’বার তাঁর বাড়িতে গিয়েও নাগাল পায়নি ইডি আধিকারিকেরা। মনে করা হচ্ছিল, নিজে না এলেও আইনজীবী মারফত নথিপত্র তদন্তকারীদের কাছে পাঠাবেন ‘নিখোঁজ’ তৃণমূল নেতা। তবে সকাল ১১টা পর্যন্ত শাহজাহানের কোনও প্রতিনিধিই সিজিওতে যাননি।

শাহজাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, ইডি দফতরে হাজির হলে গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। সে ক্ষেত্রে নাকি অন্য কোনও ভাবে ‘আত্মসমর্পণ’ করতে পারেন তিনি। অবশ্য ইডি সূত্রে খবর, শাহজাহান না এলেও তদন্ত যেমন চলার তেমনই চলবে। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে বেশ কিছু নথি এসেছে। সেগুলি খতিয়ে দেখার পর শাহজাহানকে ফের তলব কিংবা পরবর্তী কোনও পদক্ষেপের বিষয়ে ভাববে তদন্তকারী সংস্থাটি। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে দুর্নীতির টাকা ব্যবহৃত হয়েছে— এমন প্রমাণ মিললে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে পদক্ষেপ করা হতে পারে বলেও ইডি সূত্রের খবর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top