News Flash

Image

সারমেয়দের টিকাকরণ কর্মসূচি ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ জানুয়ারি: প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ধর্মনগরে কালীবাড়ি দিঘি প্রাঙ্গণে রাস্তার কুকুর এবং বাড়ির কুকুরগুলিকে টিকাকরণ করা হলো সোমবার।
সোমবার ধর্মনগরের বড় কালীবাড়ি দীঘি প্রাঙ্গণে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং এনিমেল ওয়েলফেয়ার এর যৌথ প্রয়াসে উত্তর জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক টিকাকরণের কর্মসূচি পালন করা হয়।

 এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ আর ডি ডি এর ডেপুটি ডাইরেক্টর ডক্টরএল রয়তে, জেলা প্রাণিসম্পদ দপ্তরের হাসপাতালের সুপারেনটেন্ট ডক্টর সপ্তক দে এবং যুবরাজনগর থেকে ডক্টর দিপ্তেন্দু নাগ। সকাল থেকে বিকাল পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি পালন করা হয়।

শুধুমাত্র রাস্তার কুকুরকে নয় মানুষের বাড়ির কুকুরগুলিকে এখানে দলে দলে নিয়ে আসা হয়। কুকুরগুলির স্বাস্থ্য পরীক্ষা করে টিকাকরণ বিভিন্ন ধরনের লোশন এবং কৃমির ঔষধ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হয়। এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকব বলে জানান সুপারেন ডেন্টেন ডক্টর সপ্তক দে। সারাদিন ব্যাপী এই ধরনের অনুষ্ঠানে সাধারণ মানুষ এবং রাস্তার কুকুরগুলিকে টিকাকরণ করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Releated Posts

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top