News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর অত্যাচারে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর
Image

স্বামীর অত্যাচারে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৯ জানুয়ারি: শ্বশুরবাড়িতে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলো এক গৃহবধূ। এমনই অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকেদের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর জয়শ্রী এলাকায়। মৃত গৃহবধূর নাম মৌমিতা দাস(২৩)। স্বামীর নাম সুকান্ত দাস।

উল্লেখ্য গত ১৬ই জানুয়ারি স্বামীর বাড়িতে মৌমিতা অগ্নিদগ্ধ হয়েছিল। সোমবার ২৯ জানুয়ারি আগরতলা জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে মৌমিতা দাসের। মৌমিতার বাপের বাড়ি পানিসাগরে। মৃতার বোন জানিয়েছেন ৭ বছর আগে কাঞ্চনপুরে সুকান্ত দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই সুকান্ত নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর উপর প্রচন্ড নির্যাতন করতো। সেই নির্যাতনের জ্বালা সহ্য করতে না পেরে গত ২৫ ডিসেম্বর বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল মৌমিতা।

কিন্তু পরবর্তীকালে স্বামী এলাকার কয়েকজনকে নিয়ে এসে আলোচনার মাধ্যমে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। বাড়িতে নিয়ে ফের শুরু হয় অত্যাচার। সেই অত্যাচার সহ্য করতে না পেরে ১৬ জানুয়ারি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে মৌমিতা। দীর্ঘ কয়েক দিন চিকিৎসাধীন থাকার সোমবার সকালে তার মৃত্যু হয়। ঘটনায় স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top