News Flash

  • Home
  • দিনের খবর
  • টেট পরীক্ষার্থীদের ধরনায় বসার অনুমতি হাইকোর্টের
Image

টেট পরীক্ষার্থীদের ধরনায় বসার অনুমতি হাইকোর্টের

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): ২০২২ সালে প্রাথমিক টেট পরীক্ষার্থীদের ধরনায় বসার অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

২০২২ সালে টেটের এখনও সাক্ষাৎকার হয়নি। সেই দাবিতে করুণাময়ীতে ১ ফেব্রুয়ারি থেকে ধরনায় বসতে চেয়ে আবেদন জানান চাকরি প্রার্থীরা। ৪ ফেব্রুয়ারি অবধি ধরনায় বসতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।

২০১৭ সালের পর পাঁচ বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষা হয়নি রাজ্যে। মাঝে বহু মামলা মোকদ্দমা, নিয়োগ দুর্নীতি ঘিরে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলেছে। এরই মধ্যে ২০২২ সালে টেটের ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইমতো টেট হয়। কিন্তু এরপর সাক্ষাৎকারের দিনক্ষণ আর ঘোষণা হয়নি।

এরই মধ্যে আবার ২০২৩ সালেরও টেট হয়েছে। ২০২২ সালের টেট উত্তীর্ণদের দাবি, যে পরীক্ষা নিয়ে কোনও আইনি ঝামেলা ছিল না, তারও সাক্ষাৎকার হল না। অথচ নতুন করে আবার পরীক্ষা নেওয়া হয়ে গেল।

সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়। মামলাকারীরা জানান, বিচারপতি জয় সেনগুপ্ত তাঁদের ১ ফেব্রুয়ারি থেকে করুণাময়ী সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্পের পাশে ধরনার অনুমতি দিয়েছেন।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top