News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামীকাল সাফাই মিত্রদের সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী যোগী, যুবকদের দেবেন স্মার্টফোন
Image

আগামীকাল সাফাই মিত্রদের সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী যোগী, যুবকদের দেবেন স্মার্টফোন

গোরক্ষপুর, ২৭ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামীকাল সাফাই মিত্রদের সম্মান জানাবেন এবং যুবকেদর হাতে তুলে দেবেন স্মার্টফোন। তিনি ২৮ জানুয়ারি দুটি পৃথক কর্মসূচিতে সাফাই মিত্রদের সম্মান প্রদর্শন করবেন। সেইসঙ্গে তিনি পড়ুয়া যুবকদের স্মার্টফোন এবং ট্যাবলেট বিতরণ করবেন। এই অনুষ্ঠানে যোগী ভাষণও দেবেন। সাফাই মিত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে ১১৬.০৮ কোটি টাকা ব্যয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন যোগী।

রবিবার সকালে উত্তরপ্রদেশের অভয়নন্দন ইন্টার কলেজে সাফাই মিত্রদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের হাতে সাফাই মিত্রদের ইউনিফর্ম, লাঞ্চ বক্স এবং বিভিন্ন প্রকল্প তুলে দেবেন। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগী ১১০টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ৬৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। বিকেলে, মুখ্যমন্ত্রী যোগী দীনদয়াল উপাধ্যায় গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্পের অধীনে আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্মার্টফোন এবং ট্যাবলেট বিতরণ করবেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top