News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের কাঁঠালত‌লিতে মাদ্রাসা সহ দোকা‌নে দুঃসাহ‌সিক চু‌রি, প্রতিক্রিয়া
Image

করিমগঞ্জের কাঁঠালত‌লিতে মাদ্রাসা সহ দোকা‌নে দুঃসাহ‌সিক চু‌রি, প্রতিক্রিয়া

বাজারিছড়া (অসম), ২৭ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন কাঁঠালত‌লির এক‌টি মাদ্রাসা সহ সংলগ্ন এক‌টি দোকা‌নে দুঃসাহ‌সিক চু‌রির ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনায় এলাকার জনম‌নে চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার হ‌য়ে‌ছে।

প্রজাতন্ত্র দিব‌সের রা‌তে একদল চো‌র প্রথ‌মে একটি দোকানে হাত সাফাই করে লা‌গোয়া মাদ্রাসার দানপাত্র ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে। আজ শ‌নিবার সকা‌লে ঘটনাটি চাউর হ‌লে তদ‌ন্তে না‌মে স্থানীয় পু‌লিশ।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাজা‌রিছড়া থানা‌ধীন কাঁঠালতলি এলাকার কুর্তি জামিয়া ইসলামিয়া কাসিমুল-উলুম মাদ্রাসা সংলগ্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইসলাম উদ্দিনের দোকানে হানা দেয় চোরের দল। তারা দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ লক্ষা‌ধিক টাকা হাতিয়ে নিয়ে গেছে। দোকানে হাত সাফাই করে চোরের দল‌টি মাদ্রসায় প্রবেশ ক‌রে চু‌রিকাণ্ড সংগঠিত ক‌রে। দু‌টি প্রতিষ্ঠানে হানা দিয়ে চো‌রেরা ক‌য়েক লক্ষ টাকা হা‌তি‌য়ে নিয়েছে বলে খবর। জানা গেছে, সি‌সি টি‌ভির ফু‌টেজ সংগ্ৰহ করে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে চুরির ঘটনা চাউর হতেই শ‌নিবার সকা‌লে ঘটনাস্থ‌লে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়রা এ ঘটনায় পু‌লি‌শের ভূমিকায় ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন। তাঁদের বক্তব্য, কিছু‌দিন আগে কাঁঠালত‌লি‌তে হিট অ্যান্ড রা‌নের বিরু‌দ্ধে আহূত এক হরতা‌লে পু‌লিশ-জনতা লঙ্কাকাণ্ডের পর ২১ দিন ধরে বৃহত্তর এলাকায় সিআরপিসির ধারা ১৪৪ বলবৎ র‌য়ে‌ছে। সন্ধ্যার পর মানুষ ঘর থে‌কে বেরো‌তে পার‌ছেন না। রাতভর চলেে পুলিশি টহল। অই প‌রি‌স্থি‌তি‌তে সংগঠিত চু‌রির ঘটনায় বিস্ময় প্রকাশ ক‌রে‌ছেন এলাকার স‌চেতন জনসাধারণ।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top