News Flash

Image

উত্তর জেলা সফরে সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ জানুয়ারি: একগুচ্ছ প্রকল্প নিয়ে উত্তর ত্রিপুরা সফরে যান পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের সাংসদ রেবতি ত্রিপুরা। মূলত বৃহস্পতিবারে বাগবাসা বিধানসভা কেন্দ্রের কয়েকটি প্রকল্প রূপায়নে রেবতী ত্রিপুরার হাত ধরে বাস্তবায়নের কাজ শুরু হয়।
বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথকে সাথে নিয়ে প্রথমেই গঙ্গানগর যাত্রী শেড বিধায়ক তহবিল থেকে যে হতে যাচ্ছে তার শিলান্যাস করেছেন সাংসদ এদিন।

সেখান থেকে গোবিন্দপুর এর জয়নগরের পঞ্চায়েতের একটি রাস্তা ২০ থেকে ২৫ বছর যাবৎ কোন কাজ হচ্ছে না। এই রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। উল্লেখ্য এই রাস্তার কাজটিও বিধায়কের উন্নয়ন তহবিল থেকে করানো হবে এবং রাস্তার কার্পেটিং মেটেলিং উভয়ই করা হবে।

সেখান থেকে প্রত্যেক রায় স্কুলের পরিকাঠামো এবং পঠন পাঠন কেমন চলছে তা পরিদর্শনে যান সাংসদ। স্কুলের সার্বিক জিনিস পরিদর্শন করে এবং কি কি প্রয়োজনীয় তা প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীর সাথে আলোচনার পর সেখান থেকে সোজা চলে যান কালাছড়াতে একটি অনুষ্ঠানে। মূলত ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সাংসদ রেবতী ত্রিপুরা নিজ সংসদীয় কেন্দ্র পরিদর্শন করছেন এবং ভারত সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প রয়েছে সেগুলো রূপায়ণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 পাশাপাশি সাধারণ মানুষের সাথে জনসংযোগ বজায় রেখে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের প্রত্যেক সাংসদকে জন সংযোগে অংশ দিতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে সংসদদের যা যা করণীয় তা করে চলেছেন বলে জানা গেছে। সেই অনুযায়ীই সাংসদ রেবতী ত্রিপুরাও জনসংযোগ অভিযান অব্যাহত রেখেছেন।

Releated Posts

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top