News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রবীণ শিল্পীদের পরামর্শ নিয়ে বাঁশ-বেত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: শিল্প ও বাণিজ্য মন্ত্রী
Image

প্রবীণ শিল্পীদের পরামর্শ নিয়ে বাঁশ-বেত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: শিল্প ও বাণিজ্য মন্ত্রী

আগরতলা, ২০ জানুয়ারি : লিচুবাগানস্থিত ব্যাম্বু এন্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কনফারেন্স হলে আজ রাজ্যের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঁশ-বেত শিল্পে দক্ষ প্রবীণ শিল্পী ও শিল্পগুরুদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। 

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সুক্ষ্ম কারুকার্যময় বাঁশ-বেত শিল্প ও শিল্পী প্রায় হারিয়ে যাচ্ছে। বর্তমান রাজ্য সরকার এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে চাইছে। সেইসাথে এই শিল্পের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর হওয়ার সুযোগ তৈরী করে দিতে চাইছে। এক্ষেত্রে প্রবীণ বাঁশ-বেত শিল্পী ও শিল্প গুরুদের পরামর্শ নিয়ে হারিয়ে যাওয়া এই শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে। 

মতবিনিময় সভায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ১৬ জন সুক্ষ্ম বাঁশ-বেতের কাজে দক্ষ প্রবীণ শিল্পী ও ২ জন শিল্পগুরু উপস্থিত ছিলেন। তাদের সকলকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সম্বর্ধনা জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ব্যাম্বু মিশনের অতিরিক্ত অধিকর্তা সুভাষচন্দ্র দাস। এছাড়া বক্তব্য রাখেন ব্যাম্বু এন্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধিকর্তা ড. অভিনব কান্ত।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top