News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের আমেজ অক্ষুন্ন দক্ষিণবঙ্গের সর্বত্র, পারদ চড়লেও ঠান্ডা রয়েছে মহানগরী
Image

শীতের আমেজ অক্ষুন্ন দক্ষিণবঙ্গের সর্বত্র, পারদ চড়লেও ঠান্ডা রয়েছে মহানগরী

কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): শীতের দাপট সেভাবে না থাকলেও, আমেজ এখনও অক্ষুন্ন রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মহানগরী তিলোত্তমাতেও ওঠানামা করছে তাপমাত্রা পারদ, পারদ চড়লেও শীতের আমেজ রয়েছে কলকাতায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কোথাও মাঝারি বৃষ্টিও হয়েছে। আর এই বৃষ্টির সৌজন্যেই শীত যেন আরও বেড়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ পরিষ্কার, তবে আগের দিনের তুলনায় শুক্রবার শীত একটু কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ২০ তারিখের পর থেকে বৃষ্টি থেমে যাবে। নতুন করে আবারও পারদ-পতন হবে কি-না, সে বিষয়ে এখনও জানা যায়নি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top