News Flash

  • Home
  • দিনের খবর
  • পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ ময়নাগুড়িতে, বিঘ্নিত ট্রেন পরিষেবা
Image

পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ ময়নাগুড়িতে, বিঘ্নিত ট্রেন পরিষেবা

জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি (হি.স.): পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে সরব অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়ন (আকসু)। এই সংগঠনের ডাকে শুক্রবার সকাল থেকে ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি শুরু হয় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বেতগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায়।

এদিন সকাল ৭টা থেকে শুরু হয় রেল রোকো কর্মসূচি। ভোর থেকেই বেতগাড়া স্টেশনের কাছে রেললাইনে জমায়েত করেন কেপিপি ও আকসু সমর্থকরা। এরপরেই রেললাইনের ওপর বসে পড়েন আন্দোলনকারীরা। এই অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বিভিন্ন ট্রেন। চরম ভোগান্তির শিকার হয়েছেন রেল যাত্রীরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top