News Flash

  • Home
  • দিনের খবর
  • অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
Image

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

কোচবিহার, ১৯ জানুয়ারি (হি.স.) : কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে উত্তরবঙ্গ সীমান্তের জলপাইগুড়ি সেক্টরের অধীনে ৬ তম ব্যাটালিয়ন বর্ডারের জওয়ানরা। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম শাহরুল মোহাম্মদ (৩৪)। তিনি বাংলাদেশের গাইবান্ধা জেলার বাসিন্দা। শুক্রবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তথ্যমতে, শাহরুল মোহাম্মদ বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে ঘুরে বেড়ানোর সময় ধরা পড়ে। তল্লাশি করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১০০ টাকা উদ্ধার করা হয়। আটক বাংলাদেশি নাগরিক জানিয়েছে, চাকরির সন্ধানে গুজরাটের কোথাও যেতে চেয়েছিল। আটক বাংলাদেশী নাগরিককে বাজেয়াপ্ত সামগ্রীসহ কুচলীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top