News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র সমনকে ফের বেআইনি বললেন কেজরিওয়াল, জানালেন হাজিরা না দেওয়ার কারণও
Image

ইডি-র সমনকে ফের বেআইনি বললেন কেজরিওয়াল, জানালেন হাজিরা না দেওয়ার কারণও

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): আবগারি কেলেঙ্কারি মামলার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর পাঠানো সমনকে আবারও বেআইনি বললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার ইডি-র চতুর্থ সমন এড়িয়ে যাওয়ার পর কেজরিওয়াল বলেছেন, “ইডি আমাকে চতুর্থ নোটিশ পাঠিয়েছে এবং আমাকে ১৮ অথবা ১৯ জানুয়ারি তাঁদের সামনে হাজির হতে বলেছে। এই চারটি নোটিশ অবৈধ ও বেআইনি।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “ইডি যখনই এই ধরনের নোটিশ পাঠায়, আদালত তা বাতিল করে দেয়। এ সব নোটিশ নিছক রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। দুই বছর ধরে এই মামলার তদন্ত চলছে, কিন্তু তাঁরা কিছুই উদ্ধার করতে পারেনি। লোকসভা নির্বাচনের দুই মাস আগে কেন আমাকে ডাকা হল? আসলে ইডি-কে চালাচ্ছে বিজেপি, তাঁদের একমাত্র উদ্দেশ্য হল আমাকে গ্রেফতার করা, যাতে আমি নির্বাচনের প্রচার করতে না পারি।”

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top