News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের মধ্যেই বৃষ্টির ভ্রূকুটি, তিলোত্তমায় ফের পারদ-পতন, সর্বত্রই বাড়ল ঠান্ডা
Image

শীতের মধ্যেই বৃষ্টির ভ্রূকুটি, তিলোত্তমায় ফের পারদ-পতন, সর্বত্রই বাড়ল ঠান্ডা

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): শীতের মধ্যেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বদলাতে পারে আবহাওয়া,মাঘের শুরুতেই সমস্যা বৃদ্ধি করবে বৃষ্টি। তবে, বুধবারও কলকাতা ও দক্ষিণবঙ্গের সর্বত্রই কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। মহানগরী তিলোত্তমায় বুধবারও নেমেছে তাপমাত্রার পারদ। ফলে শীত বেড়েছে সর্বত্রই।

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি কুয়াশা থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। নেমে যেতে পারে দৃশ্যমানতা। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে খুব সকালে। আগামী কিছু দিন রাতের ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top