News Flash

  • Home
  • দিনের খবর
  • কনকনে ঠান্ডা বঙ্গে, ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল-উড়ান-সড়ক-ফেরি
Image

কনকনে ঠান্ডা বঙ্গে, ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল-উড়ান-সড়ক-ফেরি


কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.) : জাঁকিয়ে ঠান্ডা গোটা বাংলায়। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পশ্চিমের জেলাগুলি। কুয়াশায় ঢেকেছে উত্তরের জেলাগুলিও। রবিবার ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল-উড়ান-সড়ক-ফেরি।

পৌষ সংক্রান্তির আগে তিলোত্তমার পারা বর্তমানে ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে তা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে রাত পোহালেই আবার মকর স্নান। তার আগে হাড় কাঁপানো ঠান্ডাকে সঙ্গী করেই গঙ্গাসাগরের পথে চলেছে পুণ্যার্থীরা। আগামী ৪ থেকে ৫ দিন শীতের এই দাপট দেখা যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯৬ শতাংশ। তবে নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে হাওয়ার বদল হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতরের আধিকারিকেরা।
বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগেই সে কথা জানিয়েছে মৌসম ভবন। বুধবার সকাল থেকেই দেখা মিলতে পারে মেঘলা আকাশের। তারপর থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বুধ ও বৃহস্পতিবার দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে সিকিমেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে তুষারপাতও হতে পারে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top