News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি হানা
Image

উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি হানা

কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতেও ইডির অভিযান। শুক্রবার সকাল সাড়ে সাড়ে ছয়টা নাগাদ ইডির প্রতিনিধি দল ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর খলিসাকোটা পল্লীতে সুবোধের দের বাড়িতে আসেন। প্রায় দু”ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলছে।

দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস তিনিও আসেন। এই সময় ভিতরে ঢুকতে চাইলেও তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আধিকারিকরা জানিয়ে দেন, তার ভিতরে ঢোকার কোন অনুমতি নেই। এই পরিপ্রেক্ষিতে দমদম থানার আইসি জানান “এটা আমার এরিয়া। আর সেই কারণেই আমি এখানে আসি। আবার জানার অধিকার রয়েছে ভিতরে কি হচ্ছে। যদিও তিনি এরপরই এলাকা ছাড়েন।
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট।এদিন সুজিত বসুর বাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তাঁর সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় সংস্থার। পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি । দুই বিধায়কের বাড়িতেই এদিন উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে চলে যায় তারা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top