News Flash

  • Home
  • দিনের খবর
  • পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসুর বাড়িতে ইডি
Image

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসুর বাড়িতে ইডি

কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের দমকল মন্ত্রী তথা শাসক দল তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়িতে হাজির ইডি। শুক্রবার সকাল ৭টার কিছু আগেই ইডির বেশ কয়েকজন আধিকারিক পৌঁছে যায় লেক টাউনে মন্ত্রীর বাড়িতে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। এদিন ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় একাধিক টিম। এরপর একটি টিম পৌঁছে যায় সুজিত বসুর বাড়িতে । বাড়ির চারপাশ ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। মন্ত্রীর পরপর দুটি বাড়ি রয়েছে। দুটিকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। যদিও মন্ত্রীর বাড়িতে ঢুকতে এদিন বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। বারবার কলিং বেল বাজানোর পরও দরজা খুলছিলেন না কেউ। ওপার থেকে এক ব্যক্তির গলা শোনা গেলেও দরজা খুলতে রাজি ছিলেন না তিনি। বিভিন্ন রকমের অজুহাত দিয়ে সময় চাওয়া হচ্ছিল। কিন্তু সময় দিতে রাজি হননি ইডি অফিসার। এক আধিকারিক বাইরে থেকে বলতে থাকেন, ‘চাবি এনে দরজা খুলুন।’ এরপর দরজা খুলে দেওয়া হয়। একে একে ভিতরে প্রবেশ করেন অফিসাররা।

প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর যে সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে, সেই সময় ওই পুরসভার উপ পুর প্রধান ছিলেন সুজিত বসু। অয়ন শীল গ্রেফতার হওয়ার পর সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার কথা ভেবেছিল সিবিআই। গত বছরের আগস্ট মাসে তলব করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে। তবে সেই সময় হাজিরা দেননি সুজিত। আর এবার মন্ত্রীর বাড়িতে হাজির হয়েছে ইডি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top