News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুলের ‘ন‌্যায় যাত্রার’ আগেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে জোটের বৈঠক চায় জাতীয় কংগ্রেস
Image

রাহুলের ‘ন‌্যায় যাত্রার’ আগেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে জোটের বৈঠক চায় জাতীয় কংগ্রেস

কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): রাহুল গান্ধীর ‘ন‌্যায় যাত্রার’ প্রস্তুতির আগেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গের জোট-ভবিষ‌্যৎ নিয়ে বৈঠক করতে চায় জাতীয় কংগ্রেস। এ কারণে ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক জি এ মির।

রাহুল গান্ধীর ন‌্যায় যাত্রার জন্য ২৭ জানুয়ারি অসম থেকে কোচবিহারে প্রবেশ করবেন। ৩ দিন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ঘুরে পুর্ণিয়া যাবেন। আবার ৩০-এ ঢুকবেন ডালখোলা হয়ে। পর পর ২ দিন মালদহ ও মুর্শিদাবাদে কর্মসূচি তাঁর। তবে পুরোটাই করবেন গাড়িতে চড়ে।

পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের নেতৃত্ব চাইছে অন্তত এক-দুদিন রাহুল ওদিকের জেলাগুলিতে পদযাত্রা করুন। এই রাজ্যের পর রাহুল ঝাড়খণ্ডে প্রবেশ করবেন। দলের দক্ষিণবঙ্গের নেতৃত্বের বক্তব‌্য, রাহুলের যাত্রার রুট কলকাতা ছুঁয়ে না গেলে রাজ‌্যব‌্যাপী তার প্রভাব সেভাবে পড়বে না।

এই ‘ন্যায়যাত্রার’ মধ্যেই কংগ্রেস প্রচারের বাতাবরণ শুরু করতে চাইছে।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top