News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরও চাপে মালদ্বীপ, এ বার সে দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব করল ভারত
Image

আরও চাপে মালদ্বীপ, এ বার সে দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব করল ভারত

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার দায়ে রবিবারই তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার। এবার সেই দেশের ওপর আরও চাপ বাড়িয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করল ভারত। সোমবার সকালেই মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে ডেকে পাঠানো হয়। এদিন সকালে দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে ঢুকতে দেখা যায় মালদ্বীপের এই কূটনীতিককে। কিছু সময় পরে তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতেও দেখা যায়।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই মালদ্বীপের তিন মন্ত্রী এবং বেশ কিছু রাজনীতিক কুরুচিকর মন্তব্য করেন। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়। এই আবহে সোমবার দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে ঢুকতে দেখা যায় মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top