News Flash

Image

হোজাইয়ে পুলিশের জালে ছয় জুয়াড়ি

হোজাই (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : হোজাইয়ে পুলিশের জালে পড়েছে ছয় জুয়াড়ি। ধৃত ছয় জুয়াড়িকে যথাক্ৰমে কামাল উদ্দিন (৩৮), কৃষ্ণ দাস (৩২), সুমন রায় (৪০), ফুলেন দাস (৪৮), সৌরভ রায় (৩০) এবং নুর ইসলাম (৭৫) বলে পরিচয় উদ্ধার হয়েছে।

আজ রবিবার হোজাই জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় পুরাণ বজারে গড়ে ওঠা জুয়ার ঠেকে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে আপত্তিজনক সামগ্রী সহ ছয় জুয়াড়িকে তুলে থানায় নিয়ে আসা হয়। এরা হোজাই শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিগত বেশ কিছুদিন থেকে নিষিদ্ধ এন্ডিং, তিরের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

হোজাইয়ের টাউন দারোগা সাব-ইনস্পেক্টর চিন্ময় বরার নেতৃত্বে চলেছিল ওই অভিযান। অভিযানে পাঁচটি মোবাইল ফোনের হ্যান্ড সেট সহ নগদ ৫,৫১০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছে পুলিশের সূ্ত্রটি।

Releated Posts

মিজোরামে অসম রেজিমেন্টের জওয়ান খুনের ঘটনায় ৬ জন গ্রেফতার, আটক ২ নাবালক

আইজল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের কোলাসিব জেলায় ২৯ বছরের অসম রেজিমেন্টের জওয়ান জাকারিয়া লালহরিয়াতলুয়াঙ্গাকে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার…

ByByNews Desk Sep 23, 2026

মেঘালয়ে ইউডিপির ৮ বিধায়ক বিজেপিতে, বিধানসভায় পদ্মের শক্তি বেড়ে ১০

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ে বড়সড় রাজনৈতিক পালাবদল। রাজ্যের আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)-র আটজন বিধায়ক বুধবার…

ByByNews Desk Sep 23, 2026

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top