News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদীকে ‘ভাঁড়’ বলে সাসপেন্ড মালদ্বীপের ৩ মন্ত্রী, তৎপর ভারতীয় হাই কমিশন
Image

প্রধানমন্ত্রী মোদীকে ‘ভাঁড়’ বলে সাসপেন্ড মালদ্বীপের ৩ মন্ত্রী, তৎপর ভারতীয় হাই কমিশন

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি. স.) : সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবিতে কটাক্ষ করে পদ খোয়ালেন মালদ্বীপের তিনমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তাঁকে ‘ভাঁড়’, ‘হাতের পুতুল’ বলে তোপ দাগেন মালদ্বীপের যুবকল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা। তার পরেই রবিবার সাসপেন্ড করা হয় তাঁকে। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে দুই মন্ত্রী মালশা শরিফ ও মাহজুম মাজিদকে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতীয় হাই কমিশন। উল্লেখ্য, মালদ্বীপের মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয় হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। সেদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন অনেকেই।

গত ৪ জানুয়ারি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে সমুদ্র ও সমুদ্রসৈকতের ছবি পোস্ট করেন তিনি। তার পরেই প্রধানমন্ত্রীর ছবি নিয়ে একের পর এক কটাক্ষ শুরু করেন ‘চিনপন্থী’ মালদ্বীপ সরকারের নেতা-মন্ত্রীরা। যুবকল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা সটান ভাঁড় বলে কটাক্ষ করেন মোদীকে। তাঁর লাক্ষাদ্বীপ সফরের ছবি দেখে মালদ্বীপের নেতা জাহিদ রামিজের দাবি, “ভারতের সমুদ্রসৈকতগুলো তো আমাদের মতো পরিষ্কার নয়। ঘর থেকে দুর্গন্ধ আসে।”

একের পর এক অপমানজনক মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে অবশ্য সাফাই দিয়েছে মালদ্বীপের সরকার। বিবৃতি জারি করে বলা হয়, “বাকস্বাধীনতা থাকলেও সেটা ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত। হিংসা ছড়াতে বা আন্তর্জাতিক মহলে মালদ্বীপের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে যেন বাকস্বাধীনতার অপব্যবহার না হয়। সামাজিক মাধ্যমে বিদেশি নেতা ও আধিকারিকদের বিরুদ্ধে নানা অপমানজনক মন্তব্য ঘোরাফেরা করছে। তবে সেগুলো প্রত্যেকটাই ব্যক্তিগত মতামত, তার সঙ্গে মালদ্বীপ সরকারের কোনও সম্পর্ক নেই।”
এহেন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে ভারত। ইতিমধ্যেই মালদ্বীপ সরকারের সঙ্গে কথা বলেছে সেদেশের ভারতীয় হাই কমিশন। মালিতে মহম্মদ মুইজুর প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলেই খবর। তবে বিতর্কের মুখে পড়ে অবমাননাকর পোস্টগুলো মুছে দেওয়া হয়েছে। তার পরেই মন্ত্রিসভা থেকে সাসপেন্ড হন মারিয়ম। খানিক পরে জানানো হয়, সরিয়ে দেওয়া হল আরও দুই মন্ত্রীকে। উল্লেখ্য, গত বছর চিনপন্থী মুইজু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এবার অন্য মাত্রায় পৌঁছেছে সেই দ্বন্দ্ব।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top