News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়ার বাগনানে লরির ধাক্কায় মৃত্যু এসআই ও হোম গার্ডের, আরও ৩ পুলিশ কর্মী আহত
Image

হাওড়ার বাগনানে লরির ধাক্কায় মৃত্যু এসআই ও হোম গার্ডের, আরও ৩ পুলিশ কর্মী আহত

হাওড়া, ৪ জানুয়ারি (হি.স.): হাওড়া জেলার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এসআই ও হোম গার্ডের। পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, দু’জনকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বাগনানের বরুন্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিল পুলিশের পেট্রোলিং ভ্যান। চালক-সহ ৫ জন ছিলেন। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার পথে, বেপরোয়া লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর। লরি সমেত চালক পলাতক। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top