News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছে কাশ্মীর উপত্যকা, এই মরশুমের শীতলতম দিন জম্মুতে
Image

প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছে কাশ্মীর উপত্যকা, এই মরশুমের শীতলতম দিন জম্মুতে

শ্রীনগর, ৪ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজমান রয়েছে কাশ্মীর উপত্যকায়, প্রচন্ড ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছে ভূস্বর্গ। ভূস্বর্গের নানা স্থানে বৃহস্পতিবারও হিমাঙ্কের অনেকটাই নীচে থাকল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ঠান্ডা এতটাই বেশি যে, জমে যাচ্ছে শ্রীনগরের ডাল লেক, বরফের হালকা আস্তরণ পড়ে গিয়েছে ডাল লেকে। এরইমধ্যে বৃহস্পতিবারই এই মরশুমের শীতলতম দিন উপভোগ করল জম্মু, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বুধবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে পারদ নেমে মাইনাস ৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকা এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী চিল্লাই কালানের অধীনে রয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top