News Flash

  • Home
  • দিনের খবর
  • যোগিরাজ অরুণের রামলালা স্থান পাচ্ছে রাম মন্দিরে, ২২ জানুয়ারি হবে প্রাণ প্রতিষ্ঠা
Image

যোগিরাজ অরুণের রামলালা স্থান পাচ্ছে রাম মন্দিরে, ২২ জানুয়ারি হবে প্রাণ প্রতিষ্ঠা

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের বাসিন্দা প্রখ্যাত ভাস্কর শিল্পী অরুণ যোগিরাজের রামলালা স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে। আগামী ২২ জানুয়ারি যোগিরাজের হাতে তৈরি রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে শ্রীরাম মন্দিরে। তিন রামলালার মধ্যে ভোটের লড়াই হয়েছিল, রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, গত শুক্রবারই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এ বার প্রকাশ্যে এসেছে সেই মূর্তির রূপকারের নাম। সোমবার রাতে এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, যে মূর্তিটি গর্ভগৃহে থাকছে, তার ভাস্কর অরুণ যোগিরাজ। তিনি কর্নাটকের বাসিন্দা।

প্রহ্লাদ যোশী জানান, “প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য মূর্তি বাছাইয়ের কাজ চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রভু রামের যে মূর্তিটি অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি বানিয়েছেন দেশের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগিরাজ।” মূর্তির সঙ্গে যোগিরাজের একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন মন্ত্রী। যোগিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।

ট্রাস্ট সূত্রে খবর, নির্বাচিত মূর্তিটিতে রামের পাঁচ বছর বয়সি রূপের আদল ফুটিয়ে তোলা হয়েছে। মূর্তিসজ্জার জন্য তাঁর হাতে আলাদা করে বসানো হয়েছে তির এবং ধনুক। মূর্তিটির উচ্চতা ৫১ ইঞ্চি। তুলসীদাস রচিত রামচরিতমানস এবং মহর্ষি বাল্মীকির রামায়ণ মহাকাব্যে রামের যে রূপ বর্ণনা করা হয়েছে, হুবহু সেই আদলেই এই মূর্তি গঠিত।

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top