News Flash

Image

৯৯ জন ভোটার পদ্ম শিবিরে

আগরতলা, ২ জানুয়ারি : বিজেপির প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাবিয়াছড়া বাজারে ৷ পাবিয়াছড়া বিধায়কের নেতৃত্বে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে যোগদান করেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রতন দাস সহ ১৩ পরিবারের ৯৯ জন ভোটার৷ সিপিআইএম কংগ্রেস সমর্থকদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস ৷

যোগদান পর্ব শেষে প্রকাশ্য সমাবেশে দীর্ঘ ৯০ মিনিটের আলোচনা রাখেন বিধায়ক৷ দল ত্যাগীদের ভিত্তিতে সিপিআইএম কংগ্রেসের কার্যকলাপের বহির প্রকাশ করলেন ৷ সিপিএম কংগ্রেস যে এক ঘাটের মাঝি সেটা ২০২৩ সালে পুরোপুরি প্রমাণিত তাই দিকে দিকে যুক্ত হচ্ছেন বিজেপি দলে ৷ বিধায়ক আরো বলেন বিরোধীরা সন্ত্রাস সৃষ্টি করত সন্ত্রাসদের মদদ দিত ৷

দেশের উন্নয়নের চিন্তাভাবনার বালাইটুকু নেই ৷সেটা জনগণ বুঝতে পেরেই রাজ্যের পাঁচটি বিধানসভায় একক সংখ্যা গরিষ্ঠতায় জয়লাভ করেছে মোদিজীর সরকার৷পাদিয়াছড়া বিধানসভার বিভিন্ন জায়গা থেকে রেলি করে জনসভায় শামিল হন হাজারো বিজেপি কর্মী সমর্থকরা৷ভগবান চন্দ্র দাস ছাড়াও সবাই উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির অনুকূল জেলার সভাপতি পবিত্র দেবনাথ পারিয়াছড়া মন্ডল সভাপতি কার্তিক দাস, কুমারঘাট পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান পবন পালসহ অন্যান্যরা ৷সভা শেষে নবনিযুক্ত ভারতীয় জনতা পার্টির স্টেট জেনারেল সেক্রেটারি নিযুক্ত হয় পাবিয়াছড়া মহিলা মোর্চার উদ্যোগে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাসকে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top