News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে নতুন করে ২৯ হাজার ৮১০ জনকে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে নতুন করে ২৯ হাজার ৮১০ জনকে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী

আগরতলা, ৩০ ডিসেম্বর : বছরের অন্তিম লগ্নে রাজ্যে আরও ২৯ হাজার ৪১০ জনকে মাসিক ২,০০০ টাকা করে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। নতুন করে ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে বছরে ৭৮৬ কোটি টাকা।

এদিন তিনি বলেন, ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতার মধ্যে বিধবা ভাতা পাবেন ১৬৫৩ জন, স্বামী পরিত্যক্ত ভাতা ৫৩৮৮ জন, বয়স্ক ভাতা ১৪,১৯৭ জন পাবেন। তার মধ্যে ৪২০ জন অবিবাহিত মহিলাদের ভাতা দেওয়া হবে, দিব্যাঙ্গ ভাতা ১৯৪৬ জন পাবেন।

এদিন তিনি আরো বলেন, রাজ্যে বাকি প্রকল্পের অধীনে ৫৮০৬ জন মানুষ নতুন করে ২৯ হাজার ৪১০জনকে সামাজিক ভাতা পাবেন। সবমিলিয়ে নতুন করে ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। নতুন বছরের প্রথমে মাস থেকেই তারা ভাতা পেতে যাবেন।

তাঁর কথায়, রাজ্যে মুখ্যমন্ত্রী ৩০ হাজার জনকে মাসিক ২,০০০ টাকা করে সামাজিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ ২৯ হাজার ৪১০ জনকে মাসিক ২,০০০ টাকা করে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকের নথিপত্রে ত্রুটি থাকার কারণে তাঁদের সামাজিক ভাতা দেওয়া যায়নি।

Releated Posts

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top