News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশের বাদাউনে দুষ্কৃতীদের গুলিতে আহত দুই কৃষক
Image

উত্তরপ্রদেশের বাদাউনে দুষ্কৃতীদের গুলিতে আহত দুই কৃষক

বাদাউন, ২৯ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বাদাউনে দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন দুই কৃষক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে থানা এলাকার লাবড়ি গ্রামের বাসিন্দা কৃষক দাতারাম আগুনের পাশে বসে ক্ষেত পাহারা দিচ্ছিলেন। বাইকে করে তিন দুষ্কৃতী এসে দাতারামকে গুলি করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দাতারামকে তাঁর পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে ভর্তি করে। দাতারাম গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই থানা এলাকার সিমরা গ্রামে ক্ষেত পাহারা দেওয়ার জন্য ভারার উপর শুয়ে ছিলেন মুনেশ নামক আর এক কৃষক। তাঁকেও দুষ্কৃতীরা গুলি করে। মুনেশ জানায়, দুষ্কৃতীরা চিকিৎসার জন্য তাঁর পকেটে ৯৫০ টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

দুষ্কৃতীদের দুই কৃষককে গুলি করার ঘটনার পর মাঠ পাহারাদার কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা হাসপাতালে পৌঁছে যান এসপি সিটি এ কে শ্রীবাস্তব। যেখানে তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের কাছ থেকে ঘটনার তথ্য সংগ্রহ করেন। কদর চক থানা পুলিশ জানায়, পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা

চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন উপরূপ, ২৮ ডিসেম্বর পর্যন্ত জেএন.১-এ দেশে আক্রান্ত ১৪৫ জন
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : করোনার নতুন উপরূপ জেএন.১ ভারতে ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও এই নতুন উপরূপ দ্রুত ছড়িয়ে পড়ছে। ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে মোট ১৪৫ জনের শরীরে করোনার এই নতুন উপরূপের সন্ধান মিলেছে।

স্বাস্থ্য দফতর সূত্রে শুক্রবার জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর পর্যন্ত করোনার নতুন উপরূপ জেএন.১-এ ভারতে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে এই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। ইতিমধ্যেই গুজরাট ,কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, কেরল, তামিলনাড়ু, রাজস্থান তেলেঙ্গানায় অনেকেই জেএন.১-এ সংক্রমিত হয়েছেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top