News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ৫ দিনে তাপমাত্রার হেরফের হবে না, দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকবে হালকাই
Image

আগামী ৫ দিনে তাপমাত্রার হেরফের হবে না, দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকবে হালকাই

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.): আগামী ৪-৫ দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। যেমন আবহাওয়া রয়েছে তেমনই থাকবে আপাতত। আগামী ৫ দিনের মধ্যে ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। শুধুমাত্র আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পঙ-এ হালকা বৃষ্টি হতে পারে, দার্জিলিংয়ের উঁচু পাহাড়ে হতে পারে হালকা বরফপাত।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলেই উত্তুরে বাতাস হঠিয়ে পূবালি হাওয়া ঢুকছে বাংলায়। তাই আপাতত শীত নেই বললেই চলে, অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশিই রয়েছে। শুক্রবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় সেভাবে শীত অনুভূত না হলেও, জেলাগুলিতে অবশ্য হালকা শীতের পরশ রয়েছে।

Releated Posts

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top