News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদহে রেললাইনের ধারে উদ্ধার মা-মেয়ের ক্ষতবিক্ষত দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
Image

মালদহে রেললাইনের ধারে উদ্ধার মা-মেয়ের ক্ষতবিক্ষত দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

মালদহ, ২৯ ডিসেম্বর (হি.স.): মালদহে রেললাইনের ধার থেকে উদ্ধার হল মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ। শুক্রবার সকালে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া এলাকায় রেললাইনের ধারে দেহ দু’টি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। মা ও মেয়ের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মৃতদের পরিচয় জানা যায়নি। তবে ওই মহিলার বয়স প্রায় ২৭ বছর এবং মেয়েটির বয়স প্রায় ৬ বছর বলে দাবি রেল পুলিশের। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেল পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় ওই দু’জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top