News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে করোনায় ৫ জনের মৃত্যু; নতুন করে আক্রান্ত ৭৯৮, সক্রিয় রোগী ৪,০৯১
Image

ভারতে করোনায় ৫ জনের মৃত্যু; নতুন করে আক্রান্ত ৭৯৮, সক্রিয় রোগী ৪,০৯১

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): করোনার দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু চিন্তা বাড়িয়েই চলেছে ভারতে, দেশে করোনাভাইরাসের নতুন উপরূপে আক্রান্তের সংখ্যা এখন ১৫৭। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কেরলে দু’জনের মৃত্যু হয়েছে, মহারাষ্ট্রে একজন, পুদুচেরিতে একজন ও তামিলনাড়ুতে একজন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪,০৯১-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৫১। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭৪,২৪৬ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৯,০৮১-তে পৌঁছেছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top