News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতায় হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত চার বৃদ্ধ, বাড়ছে উদ্বেগ
Image

কলকাতায় হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত চার বৃদ্ধ, বাড়ছে উদ্বেগ

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.) : কলকাতায় উদ্বেগ বৃদ্ধি করে চলেছে করোনা ভাইরাস। নতুন করে আরও চার জনের দেহে এই ভাইরাসের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে। ওই চার জনই শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

করোনায় আক্রান্ত হয়ে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কেষ্টপুরের এক বৃদ্ধা। দিন কয়েক আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় ওই বৃদ্ধাকে। তাঁর বয়স ৭২ বছর।

এছাড়া, ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিন জন রোগীর দেহে করোনার খোঁজ মিলেছে। তিন জনই আইসিইউতে চিকিৎসাধীন। তবে কোভিড নয়, অন্য রোগের কারণে আইসিইউতে রাখা হয়েছে তিন রোগীকে। চিকিৎসা চলাকালীন তাঁদের দেহে করোনার উপস্থিতি জানা যায়।

করোনা আক্রান্ত ওই রোগীরা হলেন বালিগঞ্জের ৮৩ বছর বয়সি বৃদ্ধ, সন্তোষপুরের ৭৯ বছর বয়সি বৃদ্ধা এবং হাওড়ার দানেশ শেখ লেনের ৮৩ বছরের বৃদ্ধা। রোগীদের কারও কারও শরীরে কোমর্বিডিটি রয়েছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, হাওড়ার বৃদ্ধা কিডনির সমস্যায় ভুগছেন। তাঁর শ্বাসকষ্টও রয়েছে। সন্তোষপুরের বৃদ্ধা নিম্ন রক্তচাপ এবং রক্তবমির সমস্যায় ভুগছেন। তবে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে কোভিড নিয়ে যে বৃদ্ধাকে ভর্তি করানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে। নতুন করে সমস্যা বৃদ্ধি না পাওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top