News Flash

  • Home
  • দিনের খবর
  • ধানবাদে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মৃত্যু দুই বাইক আরোহীর
Image

ধানবাদে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মৃত্যু দুই বাইক আরোহীর


ধানবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় মঙ্গলবার একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তিনজন ছাত্রই বাইকে করে টিউশন পড়তে যাচ্ছিল। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে বালিয়াপুর থেকে গোবিন্দপুর যাওয়ার রাস্তায় প্রধানখাঁটা রেলওয়ে ওভার ব্রিজের সামনে হাইস্কুলের কাছে।

মৃত ছাত্ররা হলেন সন্দীপ মাহাতো এবং নীতেশ মাহাতো। দুজনেই গোবিন্দপুর থানা এলাকার জগদীশ সহরদার টোলার বাসিন্দা। আহত ছাত্রের নাম কুলদীপ মাহাতো। জানা গিয়েছে, সন্দীপ মাহাতো, নীতেশ মাহাতো এবং কুলদীপ মাহাতো একটি বাইকে করেই টিউশনে যাচ্ছিল। গোবিন্দপুর থেকে বালিয়াপুর যাওয়ার পথে প্রধানখন্তা হাইস্কুলের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দীপ মাহাতোর। নীতেশ মাহাতো এবং কুলদীপ মাহাতোকে চিকিৎসার জন্য এসএনএমএমসিএইচ-এ আনা হয়। সেখানে চিকিৎসকরা দুজনকেই জেলার একটি বেসরকারি হাসপাতালে রেফার করে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিতেশ মাহাতোর। কুলদীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top