News Flash

  • Home
  • দিনের খবর
  • দান্তেওয়াড়ায় ট্রাক্টর উল্টে আহত ২২ শ্রমিক
Image

দান্তেওয়াড়ায় ট্রাক্টর উল্টে আহত ২২ শ্রমিক

দান্তেওয়াড়া, ২৬ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার ছিন্দনার কারকা ব্রিজের কাছে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। এতে ট্রাক্টরে থাকা ২২ জন মহিলা ও পুরুষ শ্রমিক আহত হয়। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। ওই ট্রাক্টরে ৩৫ জন শ্রমিক ছিল। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাঁরা দান্তেওয়াড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

দান্তেওয়াড়া পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শ্রমিক বোঝাই একটি ট্রাক্টর কাজ শেষে কারকা গ্রাম থেকে কাসোলিতে ফিরছিল, তখনই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিন্দনারের কারকা সেতুর কাছে উল্টে যায় । যার কারণে শ্রমিকরা ট্রাক্টরের নীচে চাপা পড়ে যায়। শোরগোল শুনে আশপাশের লোকজন ও অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে সাহায্য করতে শুরু করে এবং পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাক্টরের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে। আহত শ্রমিকদের ১০৮ অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ির মাধ্যমে গিদাম কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত শ্রমিকদের দান্তেওয়াড়া জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top