News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘বিচারপতি দে-কে সিআইডি-র মানসিক নির্যাতন’, তদন্ত চায় বিজেপি
Image

‘বিচারপতি দে-কে সিআইডি-র মানসিক নির্যাতন’, তদন্ত চায় বিজেপি

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : তদন্তের নামে বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি প্রতাপ চন্দ্র দে-কে রাজ্য পুলিশের সিআইডি ডেকে নিয়ে মানসিক নির্যাতন করছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে এই অভিযোগের তদন্ত করতে হবে বলে দাবি করলেন রাজ্য বিজেপি-র সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।

অমিতবাবু বুধবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “এটা বিচার বিভাগকে ভয় দেখানোর নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি। তাঁর স্ত্রী বিচারপতি অমৃতা সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জিকে জড়িত কেলেঙ্কারি সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে শুনানি করছেন। বিচারপতি দে-কে পশ্চিমবঙ্গের সিআইডি তলব করে বিচারপতি সিনহার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য হয়রানি করেছে। বিচারপতি দে সংশ্লিষ্ট কোনও বিষয়ে জড়িত নন। এটি অত্যন্ত গুরুতর এবং বার কাউন্সিলকে অবশ্যই উচ্চপর্যায়ে বিষয়টি বিবেচনা করতে হবে।”

প্রসঙ্গত, কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে প্রতাপচন্দ্রের অভিযোগ, যে মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল, তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিংহের বিষয়ে নানাবিধ তথ্য জানার চেষ্টা করেছেন সিআইডি অফিসারেরা। প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন, তার জন্যও তাঁকে কুকথা বলার পাশাপাশি মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে আইনজীবীর অভিযোগ। প্রতাপচন্দ্রের অভিযোগ, তাঁকে টাকা, বাড়ি, গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা। এ পর্যন্ত দু’দফায় প্রতাপচন্দ্রকে তলব করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দিন ন’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের নামে মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে বলেই অভিযোগ তাঁর।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top