News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা আপ-এর
Image

উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা আপ-এর


হাফলং (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে আম আদমি পার্টি (আপ)।

আজ দলের জেলাস্তরের নেতা পাঁচ আসনের পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করেছেন। প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মোট ২৮ আসনে ভোট হবে।

রাজ্য নির্বাচন কমিশনের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ ডিসেম্বর। বেলা ১১টা থেকে ৩.০০টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ২২ ডিসেম্বর মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। এদিনই (২২ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা কৰা হবে ১২ জানুয়ারি।

Releated Posts

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top