News Flash

  • Home
  • দেশ
  • এবার ছটপুজোয় সোমবারও সরকারি ছুটি
Image

এবার ছটপুজোয় সোমবারও সরকারি ছুটি

কলকাতা, ১৯ নভেম্বর, (হি.স.): ছট পুজো উপলক্ষে সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি। হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছট পুজোয় সাবধানতা অবলম্বন করে গঙ্গার ঘাটে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। একইসঙ্গে গঙ্গা যেন নোংরা না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। রবিবার থেকেই শুরু হয়েছে সূর্যদেবের উপাসনা। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও পূর্ব কলকাতার সুভাষ সরোবরে ছটপুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিশৃঙ্খলা রুখতে তৎপর প্রশাসন। শহরের দুই ফুসফুসকে দূষণমুক্ত রাখতে দুই সরোবরের গেটে টাঙানো হয়েছে নোটিস। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে সরোবরের গেট। প্রতিটি গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top