News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদী ২২ নভেম্বর ভার্চুয়াল জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন
Image

প্রধানমন্ত্রী মোদী ২২ নভেম্বর ভার্চুয়াল জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ নভেম্বর ভার্চুয়াল জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান সহ জি-২০ সদস্যদের সকল নেতাদের পাশাপাশি নটি অতিথি দেশ এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশন চলাকালীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, ভারতের জি-২০ সভাপতিত্বের সমাপ্তির আগে ভারত একটি ভার্চুয়াল জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করবে। ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি ভার্চুয়াল জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মেলনে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যানসহ সব জি-২০ সদস্যভুক্ত নেতাদের পাশাপাশি নয়টি অতিথি দেশ ও ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলনে দেশীয় প্রাসঙ্গিক এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সহ বিভিন্ন জি-২০ সিদ্ধান্তের কার্যকরী বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top