News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ল ‘মিধিলি’, ভোলায় বিধ্বস্ত দুই শতাধিক কাঁচাঘর
Image

বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ল ‘মিধিলি’, ভোলায় বিধ্বস্ত দুই শতাধিক কাঁচাঘর

ঢাকা, ১৭ নভেম্বর (হি.স.) : বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ‘মিধিলি’। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। ভোলা জেলায় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন এক জেলেও।

হাওয়া অফিস জানিয়েছে, গত ছয় ঘণ্টায় উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ২৫ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছিল। এদিন আড়াইটা নাগাদ খেপুপাড়া থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এরপর তা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসে খেপুপাড়া উপকূলে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি। স্থলভাগ দিয়ে যাওয়ার সময় ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়। তবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়েছে । ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি শুরু হয়েছে । মিধিলির প্রভাবে ভোলা জেলায় সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন এক জেলেও।

এদিকে, ঘূর্ণিঝড়ের হালকা প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে এদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার কিছু এলাকায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে থাকা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top