News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : শনিবার দেশবাসীকে দীপাবলির আগেই শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি তার শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, দীপাবলি উপলক্ষ্যে আমি, ভারতে এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে আমার উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।

এদিন তিনি তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, দীপাবলি আনন্দের উৎসব। এটি অন্ধকারের ওপর আলোর জয়, মন্দের ওপর ভালো এবং অন্যায়ের ওপর ন্যায়ের প্রতীক হিসেবে পালিত হয়। বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ এই উৎসব পালন করে থাকে। সকলেই এই উৎসবে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এই উৎসব উদারতা, ইতিবাচকতা এবং সমৃদ্ধির প্রতীক। দীপাবলির উৎসব আমাদের বিবেককে আলোকিত করে এবং মানবতার কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। রাষ্ট্রপতি বলেন, একটি প্রদীপ অনেক প্রদীপ জ্বালাতে পারে। একইভাবে, দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের সুখ ভাগ করে নেওয়ার মাধ্যমে তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনতে পারি।
তিনি বলেন, আসুন আমরা সবাই নিরাপদে আলোর উৎসব উদযাপন করি এবং পরিবেশ রক্ষায় অবদান রেখে দেশ গড়ার অঙ্গীকার করি।

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top