News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণে আশঙ্কার কথা কবুল করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ফিরহাদের
Image

দূষণে আশঙ্কার কথা কবুল করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ফিরহাদের

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে কলকাতা। প্রথমে দিল্লি, আর তৃতীয় স্থানেই রয়েছে কলকাতার নাম। সোমবার এই অবস্থা স্বীকার করে মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলছেন, কলকাতার বাতাসকে শ্বাসযোগ্য রাখা পুর কর্তৃপক্ষের কাছে একটা চ্যালেঞ্জের মতো।

মেয়র বলেন, “আমার ফুসফুস খুব ভাল। কিন্তু আমার পরের প্রজন্ম এবং তারও পরের প্রজন্মের জন্য যাতে কলকাতা সুরক্ষিত থাকে, সেটা আজ মেয়রের কাছে চ্যালেঞ্জ।” কলকাতার দূষণের একটি অন্যতম বড় চিন্তার কারণ হল ধাপা। ধাপায় যাতে মিথেন গ্যাস কম উৎপাদিত হয়, সেই দিকেও নজর রাখার জন্য বার্তা দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন কলকাতার মেয়র।

মেয়র জানালেন, দূষণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপের কথা চিন্তাভাবনা করা হচ্ছে পুর প্রশাসনের তরফে। পুরনিগমের তরফে স্প্রিঙ্কলার চালানো, গাছে জল দেওয়া, রাস্তাঘাটে ধুলো নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ শুরু করা হবে বলে জানাচ্ছেন তিনি।

মেয়র বলেন, ধাপায় অনেক সময়েই আগুন ধরে যেতে দেখা যায়। সেগুলি বন্ধ করতে পদক্ষেপ করা হবে বলে জানালেন ফিরহাদ। একইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আরও সক্রিয় নজরদারির পরামর্শও দেন তিনি। বিশেষ করে রাস্তাঘাটে কোথাও আগুন জ্বালানো হচ্ছে কি না, সেগুলি যাতে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সক্রিয়ভাবে নজরদারি চালায়, সেই বার্তা দেন ফিরহাদ।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top