News Flash

  • Home
  • খেলা
  • মুস্তাক আলী : শেষ ম্যাচেও হেরে কার্যত লাস্ট বয় ত্রিপুরার বিদায়
Image

মুস্তাক আলী : শেষ ম্যাচেও হেরে কার্যত লাস্ট বয় ত্রিপুরার বিদায়

কর্ণাটক: ২২৪/৭(২০)

ত্রিপুরা: ১৫৬/১০(১৮.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। শেষ ম্যাচে পরাজয়ের গ্লানি গায়ে মেখেই ফিরছে ত্রিপুরার সিনিয়র ক্রিকেটাররা। কার্যত লাস্ট বয়ের তকমা পিঠে লাগিয়ে এবারের মত সৈয়দ মুস্তাক আলী জাতীয় ক্রিকেট সিনিয়র টি-টোয়েন্টি অভিযান শেষে টিকিট কেটে নিয়েছে ঘরে ফেরার জন্য। দেরাদুনে অভিমন্যু ক্রিকেট একাডেমিতে আজ, শুক্রবার বিকেল সাড়ে চারটায় গ্রুপ লীগের শেষ ম্যাচ কর্নাটকের ছেলেরা ত্রিপুরা দলকে নিয়ে এক প্রকার ছেলে খেলা খেলেছে। গ্রুপ লিগে ২১ টি ম্যাচের মধ্যে কর্ণাটক সর্বাধিক রেকর্ড পরিমাণ ২২৫ রানের টার্গেট রেখেছিল ত্রিপুরার ক্রিকেটারদের সামনে। ‌ দলের পক্ষে শ্রীজিতের ৬৭ রান, দেবদত্তের ৫৯ রান এবং অভিনব মনোহরের ৪০ রান উল্লেখযোগ্য। জবাবে ত্রিপুরা ১৮.১ ওভার খেলে ১৫৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ত্রিপুরা দলের মনি শংকর মুরাসিং সর্বাধিক ৫৬ রান পায় ৩৩ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। ওপেনার বিক্রম কুমার দাসের ব্যাটে ৩৮ রান ছাড়া আর কেউ তেমন রান সংগ্রহ করতে পারেনি। এদিকে দিনের অপর খেলায় তামিলনাড়ু ৭৩ রানের ব্যবধানে নাগাল্যান্ড কে এবং মধ্যপ্রদেশ চার উইকেট এর ব্যবধানে উত্তর প্রদেশকে পরাজিত করেছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top