News Flash

  • Home
  • খেলা
  • অন্নপূর্ণা-‌র অলরাউন্ড পারফরম্যান্সে পঞ্চম ম্যাচে প্রথম জয় ত্রিপুরার
Image

অন্নপূর্ণা-‌র অলরাউন্ড পারফরম্যান্সে পঞ্চম ম্যাচে প্রথম জয় ত্রিপুরার

ত্রিপুরা-‌১৩৯/‌৫(২০)

সিকিম-‌৭৭/‌৭(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। অন্নপূর্ণা দাসের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই প্রথম জয়ের স্বাদ পেলো ত্রিপুরা। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। তিরুবন্তপুরমের স্পোর্টস হাব ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে ৬২ রানে। ত্রিপুরার গড়া ১৩৯ রানের জবাবে সিকিম ৭৭ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার দলনায়িকা অন্নপূর্ণা দাস প্রথমে ব্যাট হাতে ৮ বল খেলে ২৬ রান করার পর বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে ত্রিপুরার জয়ে বড় ভূমিকা নেন। আসরে ৫ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৮। ২৮ অক্টোবর ত্রিপুরা ষষ্ঠ ম্যাচ খেলবে অসমের বিরুদ্ধে। অপেক্ষাকৃত দুর্বল সিকিমের বিরুদ্ধে বৃহস্পতিবার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। ত্রিপুরার সুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে মৌটুসী দে এবং ঋজু সাহা প্রতিরোধ গড়ে তুলেন। ওই জুটি ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মৌটুসী ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং ঋজু ৪১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। শেষ দিকে মাঠে ঝড় তুলেন ত্রিপুরার অধিনায়িকা। অন্নপূর্ণা ৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রানে অপরাজিত থেকে যান। সিকিমের পক্ষে পূর্ণি মায়া গুরুনি ১৬ রানে এবং প্রিমোলা ২৪ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার আটোসাটো বোলিংয়ের সামনে সিকিম নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র পূর্ণি মায়া গুরুনি কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। পূর্ণি ৩৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে গ্রসেনা ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ত্রিপুরার পক্ষে অন্নপূর্ণা দাস ৭ রান দিয়ে ৩ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top