News Flash

  • Home
  • বিনোদন
  • বিজয়ার দিন স্মৃতিতে ডুব দিলেন রঞ্জিত মল্লিক
Image

বিজয়ার দিন স্মৃতিতে ডুব দিলেন রঞ্জিত মল্লিক

কলকাতা, ২৪ অক্টোবর, (হি.স.): শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো। দশমীতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে যাত্রা করবেন মা দুর্গা। বিসর্জনের পুজো সকালেই শেষ হয়ে যায় ।

বেলা গড়াতেই প্রথা মেনে মল্লিক বাড়িতে শুরু হয় সিঁদুর খেলা। একে একে দালানে আসেন পরিবারের সদস্যরা। দেবী বরণে জমজমাট ভবানীপুরের মল্লিক বাড়ি। পরিবারের সকলের সঙ্গে খুশির মেজাজে রঞ্জিত মল্লিক।

রঞ্জিত মল্লিক জানালেন, এ বাড়িতে পুজো হয় একেবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মেনে। সময় মেনে পুজোর প্রতিটি উপাচার করা হয়। তাই বিসর্জনও নির্দিষ্ট নিয়ম মেনেই। এ বাড়ির প্রতিমা গাড়িতে চেপে নিরঞ্জনে যায় না। বাড়ির ছেলেরাই কাঁধে করে নিয়ে যান দেবীপ্রতিমাকে।

এই বাড়ির সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে নানা স্মৃতি। আর এই একটা সময়ই বাড়ির সব সদস্যরা পুজোর দালানে একত্রিত হন। তাই বিসর্জনের দিন মনটা খারাপ হয়ে যায়। পরিবারের বাকিদের সঙ্গে আবার কবে দেখা হবে? বছরে এই একটা সময়ই তো সকলের সঙ্গে সকলের সাক্ষাৎ। বিশেষত. বিদেশ থেকে যাঁরা আসেন, তাঁদের সঙ্গে তো দেখা হয়ই না অন্যসময়। তাই বিজয়ার দিন মানেই মনের কোণে বিষাদের মেঘ, জানালেন রঞ্জিত মল্লিক।

নবমীর দিনই সংবাদমাধ্যমকে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, ‘পুজো তো রয়েইছে। কিন্তু আরও একটা বিষয় রয়েছে, পুজোর সময়েই আমাদের যাঁরা আত্মীয়-স্বজন রয়েছেন বাইরে। তাঁরা সুযোগ পেলেই পুজোয় চলে আসেন। এই সময়েই দেখা-সাক্ষাৎ হয়।’

রঞ্জিত মল্লিক জানালেন, বরণ করেছেন কোয়েলের মা। এরপর দুপুরে আসবেন কোয়েল। সিঁদুর খেলা তো হবেই। বিসর্জন করে ফিরে এসে সবাইকে দেওয়া হয় শান্তির জল। আর এটা সকলেই নিতে চান।

বছরভর শ্যুটিংয়ের মধ্যে কোয়েল মল্লিকের বাড়ির পুজো কাটে অন্যরকম ব্যস্ততায়। অভিনেত্রী নন, এই ক’টা দিন কোয়েল মল্লিকের পরিচয় শুধুই ঘরের মেয়ে। তাই তিনি দিনভর মাতেন আড্ডায়। ছেলে কবীরও পুজোর আনন্দে মাতোয়ারা। এ বছরের মতো পুজো শেষ। তাই দশমীতেও সকলে থাকলেন পরিবারের সঙ্গেই।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top