News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর
Image

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে মঙ্গলবার বিশ্রামগঞ্জের চেছড়িমাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টা নাগাদ ওই তিন নাবালিকা চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যায়। এরপর রাতভর হেঁটে মঙ্গলবার দুপুরে তারা বিশ্রামগঞ্জের চেছড়িমাই এলাকায় পৌঁছায়। সেখানে একটি বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় জল ও খাবার চাইতে গেলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।

পরবর্তীতে বিষয়টি বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং চিল্ড্রেন হোম কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও হোম কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তিন নাবালিকাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
তবে ঘটনাকে কেন্দ্র করে চিল্ড্রেন হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, ওই হোমে নাবালিকাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পাশাপাশি তাদের পর্যাপ্ত খাবারও দেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top