News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা
Image

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের অধীন কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভে সামিল হয় ছাত্র-ছাত্রীরা। এদিন স্কুল ছুটির পর বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে ধর্নায় বসে পড়ে তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে শিক্ষক স্বল্পতার সমস্যা চলছে। অভিযোগ, সেই সমস্যার সমাধান না করেই শিক্ষা দপ্তর একের পর এক শিক্ষককে অন্যত্র বদলি করছে। সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষিকা রুপালি দত্তকে বদলি করা হয়। পাশাপাশি কয়েক মাস আগে ডেপুটেশনে আসা শিক্ষক সুমন সাহাকেও অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবারই ছিল ওই বিদ্যালয়ে তাঁর শেষ কর্মদিবস।

এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। বিকেলে তারা শিক্ষক সুমন সাহাকে বিদ্যালয়ের ভিতরে রেখেই মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে এবং শিক্ষক নিয়োগের দাবিতে ধর্নায় বসে।
অভিযোগ, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের একাংশ অভিভাবক ডুকলী বিদ্যালয় পরিদর্শক পঞ্চমোহন জমাতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা সংবাদমাধ্যমকে জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতার কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত শিক্ষক না থাকা সত্ত্বেও বারবার শিক্ষক বদলি করে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তারা স্পষ্ট জানিয়ে দেয়, দ্রুত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ না করা হলে অনেকেই এই বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে ভর্তি হতে বাধ্য হবে।

অভিভাবকদের একাংশও ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষক সংকটের কারণেই সাধারণ মানুষ ধীরে ধীরে সরকারি বিদ্যালয়ের উপর আস্থা হারাচ্ছেন এবং সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন। তাদের অভিযোগ, এই পরিস্থিতির জন্য শিক্ষা দপ্তরের দায়সারা মনোভাবই দায়ী।

এদিকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা দ্রুত শিক্ষক স্বল্পতার সমস্যা সমাধানে রাজ্য সরকার ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন। এখন দেখার বিষয়, শিক্ষা দপ্তর এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top